44th BCS Preliminary Question Analysis - 2022
৪৪তম বিসিএস প্রিলির প্রশ্ন বিশ্লেষণ
বাংলাদেশের বর্তমান অনার্স-মাস্টার্স পাশ শিক্ষার্থীদৈর জীবনের গোল্ডেন টাইমে বিসিএস এক ক্রেজের নাম!
কী বুয়েট, কী মেডিকেল, হোক ঢাবি, রাবি অথবা বাকৃবি! সবাই চায় ক্যাডার হতে! তাও সব ক্যাডার না, আমার মত শিক্ষক কেউ হতে চায় না, সবাই চায় হয় পুলিশ অথবা প্রশাসনে যেতে! কারণ এ দেশে শিক্ষার চেয়ে ক্ষমতা বেশি প্রয়োজন! 44th_BCS_Preliminary_Question_Analysis
সে যাই হোক, যার যেখানে ইচ্ছা সেখানে যাবার অধিকার সংবিধান একজন নাগরিককে দিয়েছে!
৪৪ বিসিএস এর প্রশ্ন, কাট মার্কসের আলোচনা ও সমালোচনার মাঝে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে দুই একটা কথা বলা দরকার!
১) প্রথমত, প্রশ্ন খুব স্ট্যান্ডার্ড লেভেলের হয়েছে। বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান মোটামুটি সহজ ছিল।
বিসিএস লিখিত এবং ভাইভা প্রস্তুতি
২) সাধারণ জ্ঞানে সাম্প্রতিক বিষয় ছিলো না বললেই চলে।
৩) বিজ্ঞান, কম্পিউটার, গণিত মোটামুটি ট্রিকি ছিল যা মানবিক বিভাগের ছেলে-মেয়েদের জন্য পারা কঠিন ছিল।
৪) বর্তমান সিলেবাস ও প্রশ্নের ধরণের কারনে মানবিক বিভাগের ছেলে মেয়েরা কম ক্যাডার পাচ্ছে বলে তারা মনে করে।
৫) কমার্সের ছেলে মেয়েরা মনে করে পিএসসি সিলেবাস প্রণয়ন করার সময় তাদের কথা মাথায় রাখে নি।
৬) সাইন্সের পোলাপান বিশেষত ডাক্তার ও ইঞ্জিনিয়াররা এধরণের প্রশ্নেও বেশ স্বচ্ছন্দে ভাল রেসাল্ট করছে।
৭) যারা পড়াশোনা না করে এক্সাম রুমে হ্যান করে গা, ত্যান করে গা টাইপ ছক্কা হাকাতে চায় তাদের দিন ও শেষ!
৮) যারা পরিকল্পনা করে নিয়মিত পড়াশোনা করবে তারাই দিনশেষে বিজয়ের হাসি হাসবে। 44th_BCS_Preliminary_Question_Analysis
৯) আজকের পরীক্ষায় সেইফ জোন কত? আজকের পরীক্ষায় যারা ১২০ প্লাস পাবেন তারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নেয়া শুরু করুন! কারণ রিটেনের ভাল নম্বর আপনার প্রত্যাশিত ক্যাডার পেতে সহায়তা করবে।
বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি কৌশল বাংলা
১০) যারা টিকবেন না অথবা আপনার দ্বারা হবে না ভাবছেন তারা কনফিডেন্স গ্যাদার করে আবার নেমে পড়ুন! সামনে ৪৫ বিসিএস আসছে তো! সুতরাং টেনশনের কারণ নাই, খেলা হবে!
১১) আজকের পরীক্ষার কাট মার্কস কত? এর কোনো সুনিদ্দিষ্ট নিয়ম নাই। কত হাজার টিকাবে সেটার উপর নির্ভর করবে সেই প্রত্যাশিত ও বহুল আলোচিত কাট মার্কস! 44th_BCS_Preliminary_Question_Analysis
বিসিএস লিখিত পরীক্ষার জন্য বইয়ের তালিকা
১২) যাই হোক, দিন শেষে আপনার কাছে মূল্যবান আপনার জীবন, সেই জীবনের জন্য বিসিএস একটা ফ্যাক্টর মাত্র, জীবনের সব কিছু নয় অবশ্যই! সুতরাং ক্যাডার হোন আর নাই হোন একজন ভাল মনের দেশ প্রেমিক মানুষ হয়ে উঠুন!
সবার জন্য শুভ কামনা 💖
✍️✍️
Rakibul Islam Norob
BCS General Education

No comments