Header Ads

Header ADS

Primary Viva Experience 2022

Primary Viva Experience 2022
 

প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইভা অভিজ্ঞতা

 

কুমিল্লা আদর্শ সদর

 

প্রার্থী : রাসেল আহমেদ

তারিখ:২০/০৬/২০২২

সময়ঃ  সকাল, ১১.৪৫

প্রার্থীঃসালাম দিয়ে বললাম আসতে পারি, স্যার।

বোর্ডঃ আসেন, বসতে বললেন।

প্রার্থীঃধন্যবাদ, স্যার।

 

বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি কৌশল বাংলা

 

বসলাম

বোর্ডঃকোথায় পড়াশোনা করেছেন?

প্রার্থীঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

বোর্ডঃ কোন বিষয়ে?

প্রার্থীঃউদ্ভিদবিদ্যা

 

 বিসিএস লিখিত পরীক্ষার জন্য বইয়ের তালিকা

 

বোর্ডঃবাংলাদেশ বানান ইংরেজিতে এবং বাংলায় লিখুন, এবং স্বাক্ষর করুন আবেদন ফর্ম অনুযায়ী।

প্রার্থীঃবাংলাদেশ, Bangladesh এবং স্বাক্ষর করলাম

বোর্ডঃমানুষের বৈজ্ঞানিক নাম কি?

প্রার্থীঃহোমো সেপিয়েন্স

বোর্ডঃ বৈজ্ঞানিক নামটা লিখতে পারবেন?

 

প্রার্থীঃ,জ্বি স্যার পারবো, লিখলাম  Homo sapiens

বোর্ডঃপ্লাস্টিডের কাজ কি?

প্রার্থীঃউদ্ভিদ দেহকে বর্নময় করা....

বোর্ডঃপ্রাণিকোষ ও উদ্ভিদকোষের মধ্যে পার্থক্য বলুন?

 

প্রার্থীঃউদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে কিন্তু প্রাণিকোষে প্লাস্টিড থাকে না, স্যার।

বোর্ডঃ কয়েকটা একবীজপত্রী উদ্ভিদের নাম বলুন?

প্রার্থীঃধান, গম

বোর্ডঃ গম কেনো?

এখানে তো অনেকগুলো বীজ একসাথে থাকে...

 

প্রার্থীঃহাঁসি দিয়ে, মুখের দিকে তাকালাম...

বোর্ডঃ ও আচ্ছা সমস্যা নাই,  অনেক আগে পড়েছেন!

বলুন একবীজপত্রী উদ্ভিদের পাতা সমান্তরাল শিরাবিন্যাস না জালিকা শিরাবিন্যাস?

প্রার্থীঃ স্যার, সমান্তরাল শিরাবিন্যাস

 

বোর্ডঃ দ্বি বীজপত্রী উদ্ভিদের নাম বলুন?

প্রার্থীঃকুমড়া, সরিষা...

বোর্ডঃরুপান্তরিত কান্ড কোনগুলি?

গোলআলু,......স্যার বললেন কান্ড না কন্দ হবে এগুলো (আমি বললাম স্যার কান্ড পড়েছি কন্দ হবে এটা আমার আগে জানা ছিলো না, সরি স্যার)

বোর্ডঃমেলানিন কোথায় থাকে?

 

প্রার্থীঃমানুষের দেহে স্যার

বোর্ডঃ মেলানিন বেশি থাকলে কি হয়?

প্রার্থীঃস্যার, মেলানিন এর পরিমাণ বেশি থাকলে ঐ মানুষ কালো হয়।

বোর্ডঃএটা শরীরে থাকা কি ভালো?

 

প্রশ্ন করে স্যার হাঁসি দিলেন আমার দিকে তাকাইয়া!

প্রার্থীঃস্যারের দিকে তাকাইয়া আমিও, মুচকি হাঁসি.......

বোর্ডঃ প্রাইমারি স্কুলে ছাত্র ছাত্রীদের উদ্ভিদ নিয়ে শেখানোর অনেক কিছু আছে, বুঝলেন।

দুইজন ছিলো এবং বলতে লাগলে অনেক আগেই  এগুলো পড়েছি ১০-১৫ টা বৈজ্ঞানিক নাম এখনো মুখস্থ আছে।

আচ্ছা আপনি আসুন।

 

প্রার্থীঃ ধন্যবাদ, স্যার।

সালাম দিয়ে চলে আসলাম

বোর্ড যথেষ্ট আন্তরিক ছিলো।

আল্লাহ ভরস

No comments

Powered by Blogger.