Header Ads

Header ADS

44th BCS Written Preparation


44th BCS Written Preparation

যারা প্রথমবার বিসিএসের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন:

প্রথমেই অভিনন্দন প্রিলিতে ভালো করার জন্যে। আজ আমার বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি ও সেই সাথে অন্যান্য চাকরির কথা বলবো।


৩৮ তম বিসিএসে আমি খুব ভালো ভাবে গুছিয়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেই। সেই ফলাফল আমি ৪০ ও ৪১ তম পরীক্ষায় পাই। সেই সাথে বাজারের কয়েকটি সেরা চাকরি ।

বিসিএস লিখিত পরীক্ষার জন্য বইয়ের তালিকা

আপনি শুধু বিসিএস এর জন্যেই সীমাবদ্ধ করে রাখবেন না। বর্তমানে ব্যাংক থেকে শুরু করে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, মন্ত্রণালয়ের পরীক্ষায় সকল জায়গায় আপনি বিসিএসের সিলেবাসটা পাবেন। 

বিসিএসের আলোকে ম্যাথ, সাধারণ জ্ঞান (বাংলাদেশ+আন্তর্জাতিক), আইকিউ এগুলা প্রতিটা পরীক্ষাতেই পাবেন। 

তাই প্রস্তুতি শুধু বিসিএসের জন্যে নিচ্ছেন, এটা ভুল। আপনি বাংলাদেশ বিষয়াবলীর জন্যে সবার প্রথমে অর্থনৈতিক সমীক্ষা টা একবার ভালো করে পড়ুন,আলাদা খাতাতে প্রতিটা ডাটা, গ্রাফ, নির্দেশনাবলী, সরকারের পদক্ষেপ ইত্যাদি নোট করে ফেলুন।এর চেয়ে ভালো আর নির্ভরযোগ্য কোনো বই হতেই পারে না।

বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি কৌশল বাংলা

 সংবিধানের অনুচ্ছেদ ঠাটা মুখস্ত না করে, সেগুলার বিস্তারিত জানেন। এই যেমন, আপনি যদি পাওয়ার সেক্টরের এক্সাম থাকে,তাহলে সংবিধানের আলোকে ১৬ নং অনুচ্ছেদ তুলে ধরবেন।

 যদি ধর্মীয় স্বাধীনতা নিয়ে কোনো প্যারাগ্রাফ থাকে, তাহলে ৪১,১২ অনুচ্ছেদ নিয়ে রেফারেন্স দিবেন/শুরু করবেন এইগুলা দিয়ে। সংবিধানের রেফারেন্স সকল পরীক্ষক সর্বোচ্চ রেফারেন্স হিসেবে নেয়।

বিসিএস লিখিত এবং ভাইভা প্রস্তুতি

একবার সময় করে মোজাম্মেল হক স্যারের "পৌরনীতি ও সুশাসন - ২য় পত্র/hsc", ড. আবুল ফজল হক স্যারের "বাংলাদেশের শাসন ব্যবস্থা ও রাজনীতি" এবং দেলোয়ার স্যারের "বাংলাদেশের ইতিহাস" বইগুলা পড়ুন। বিশ্বাস করেন, তাহলে যেকোনো চাকরির জন্যে আপনার সাধারণ জ্ঞানের প্রিপারেশন সম্পূর্ন হয়ে যাবে। আর বিসিএসের লিখিত পরীক্ষার জন্যে বাংলাদেশের বিষয়াবলীর ১৫০+ কাভার হয়ে যাবে।

আন্তর্জাতিক বিষয় গুলি সবসময় চলমান। তাই যদি সময় না পান, পত্রিকার প্রতিটি বিষয় দেখার দরকার নেই। আপনি ১০-১৫ দিন পর পর গুগলে গিয়ে "World News last month"/Ukraine Crisis and its impact সার্চ দিন। সকল তথ্য পেয়ে যাবেন। কিন্তু আপনাকে প্রতিদিনই কিছু সংবাদ আয়ত্বে রাখতে হবে, ওয়াকেবহাল থাকতে হবে।

 এর জন্যে মোবাইলে bbc/আলজাজিরা/রয়টার্স অ্যাপটা থেকে অন্তত রাতে কিছু নিউজ দেখবেন যাতে কি ঘটছে আপনি প্রতিদিন জানতে পারেন। সেগুলা অ্যানালাইসিস করেন।

সেই সাথে এটার বাংলাদেশের সাথে কি কি বিষয় জড়িত তা মনে রাখুন। এই যে ভারত আমাদেরকে অনেক পণ্য রপ্তানি করবে না, কেন? অভ্যন্তরীণ কারণ? নাকি আন্তর্জাতিক কারণ? এর সাথে এগুলা লিংক আপ করুন।

ম্যাথ আর আইকিউ নিয়ে কিছু বলার নাই। যদি সম্ভব হয় বাংলা ম্যাথের পাশাপাশি অন্তত একবার ইংলিশ translated ম্যাথ গুলা দেখুন।

 বিসিএসের জন্যে ম্যাথের বেসিক বই হচ্ছে - নবম দশম শ্রেণীর গণিত, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত (সিলেকটিভ চ্যাপ্টার), একাদশ শ্রেণীর সমাবেশ ও বিন্যাস এবং পরিসংখ্যানের সম্ভাব্যতা চ্যাপ্টার টি।আর অন্য পরীক্ষার জন্যে একটা গাইড বই শেষ করুন (খায়রুল, সাইফুর/শাহীন).

বিশ্বাস করুন, বিসিএস ব্যতীত অন্য চাকরির পরীক্ষায় এগুলার বাহিরে প্রশ্ন আসা প্রায় অসম্ভব। কিছু সাবজেক্টিভ কোয়েশ্চন থাকবে। সেটা আলাদা কথা।

আমি আমার আলোকে বলতে পারি, যদি শুধুমাত্র  বিসিএস প্রস্তুতি নিয়ে থাকেন এইভাবে, আপনি বিসিএস+ অন্য চাকরি পাবেনই।

 আমি শুধু বিসিএস নিয়েই পড়েছিলাম, সেই প্রিপারেশন দিয়েই যতগুলা সিনিয়র অফিসার - ব্যাংক/স্বায়ত্বশাসন/মিনিস্ট্রির এক্সাম দিয়েছিলাম, প্রতিটা পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে ভালো করার কারণে চূড়ান্ত ভাবে চাকরি পেয়েছি। অন্তত ভাইভা দিতে পেরেছি ।

সকলের জন্য শুভ কামনা। তাই কালক্ষেপণ না করে এগিয়ে যান।

সোহেল রানা
পুলিশ ক্যাডার(৪০ তম বিসিএস - মেধাক্রম ২১)
শিক্ষা ক্যাডার (৩৮তম বিসিএস)
বর্তমানে পিজিসিবিতে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত

 

বিসিএস সর্ম্পকে  যানতে BCS

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যানতে আমাদের আছে  Job Circular

বিভিন্ন চাকরি পরিক্ষার ভাইভা অভিজ্ঞতা পড়তে আমাদের আছে  Viva Experience

বিসিএস লিখিত পরিক্ষার প্রস্ততি নিতে আমাদের আছে BCS WRITTEN PREPARATION

পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ে আপডেট  থাকতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন- fb.com/groups/bcsspecials/

অথবা ফেসবুক পেজে লাইক দিন- fb.com/abcsspecial

ওয়েবসাইট: https://abcsexam.blogspot.com/

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।

No comments

Powered by Blogger.