Header Ads

Header ADS

BCS Written Preparation

 
BCS Written Preparation

বিসিএস লিখিত প্রস্তুতি কিভাবে শুরু করবেন?

দিদার নূর
এএসপি,৩৭তম বিসিএস

কাট মার্কস নিয়ে ময়নাতদন্ত রেজাল্টের অাগের দিন পর্যন্ত চলতেই থাকবে।যারা প্রিলিমিনারি পাস করার ব্যাপারে অাত্নবিশ্বাসী তারা সময় নষ্ট না করে এখন থেকেই লিখিতের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিন।

কারন রেজাল্টের পর লিখিত প্রস্তুতির জন্য সময় পাবেন খুব কম।লিখিত পরীক্ষায় ভাল নম্বর অর্জন করতে পারলে অাপনি যে ক্যাডার হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবেন এ ব্যাপারে কোন সন্দেহ নেই।যাইহোক লিখিত নিয়ে কিছু বিষয় শেয়ার করছি অাশা করি একটু হলেও উপকৃত হবেন-

১.৩৫-৪১তম বিসিএসের প্রশ্নগুলো বেশ কয়েকবার দেখুন।এতে অাপনি প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন।প্রশ্ন সংগ্রহে না থাকলে  লাইব্রেরি থেকে বিগত বছরের বিসিএস লিখিত পরীক্ষাসমূহের প্রশ্নব্যাংক কিনে নিন।এখানে অাপনি বিগত বিসিএসসমূহের সব প্রশ্ন একত্রে পেয়ে যাবেন।

২.বাড়তি বই না কিনে যেকোন ভাল প্রকাশনীর একসেট বই কিনুন।

৩. রিটেনের জন্য যত বেশি বই কিনবেন ততবেশি ধরা খাবেন।কারন অল্পসময়ে সব পড়তে গিয়ে শেষে অার কোনটাই পড়া হয় না।তাই অন্যের কথায় প্রয়োজনের অতিরিক্ত বই কেনা থেকে অন্তত এসময়টাতে বিরত থাকুন।যেকয়টা বই কিনবেন তা খুব ভাল করে পড়বেন।অাপনার দরকার ক্যাডার হওয়া, বিসিএস বিশেষজ্ঞ হওয়া না।

৪.এখন থেকেই ফ্রি হ্যান্ড রাইটিং ও অনুবাদ চর্চা শুরু করে দিন।প্রতিদিন ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা অাপনার লেখার কোয়ালিটিকে অনেক বাড়িয়ে দিবে।

বিসিএস লিখিত পরীক্ষার জন্য বইয়ের তালিকা

৫.অনুবাদ চর্চার  সময় অাক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ করতে চেষ্টা করুন।অনুবাদ চর্চা প্রথমদিকে একটু বিরক্তিকর ও কঠিন মনে হলেও নিয়মিত চর্চা করতে থাকলে দেখবেন যেকোন বিষয়ে অনুবাদ করার পারঙ্গমতা অাপনার মধ্যে চলে অাসছে।

৬.প্রতিদিন অন্তত দশটি Appropriate preposition ও   দশটি ইংরেজি শব্দের অর্থ শেখার চেষ্টা করুন।অনুবাদের সময় এটা অনেক কাজে দিবে।

বিসিএস লিখিত এবং ভাইভা প্রস্তুতি

৭.যারা বিজ্ঞানে একটু দুর্বল তারা ইউটিউবে বিজ্ঞানের বেসিক বিষয়ের উপর টিউটোরিয়াল ভিডিওগুলো দেখুন।ইউটিউবে বিসিএসের সিলেবাসের সাথে রিলেটেড অসংখ্য ভিডিও রয়েছে।এগুলো অাপনার বিজ্ঞানের বেসিক বৃদ্ধিতে বেশ সহায়তা করবে বলে অামার বিশ্বাস ।

৮.প্রতিদিন পত্রিকা পড়ার অভ্যাস না থাকলে এখন থেকেই পড়ার চেষ্টা করুন। পত্রিকা পড়ার সময় শুধু বিসিএসের সাথে রিলেটেড -সম্পাদকীয়,অর্থনীতি,সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড,জলবায়ু পরিবর্তন,নতুন প্রণীত অাইন,অান্তর্জাতিক,বিভিন্ন দেশের সাথে সমঝোতা স্মারক, চুক্তি,বিভিন্ন অান্তর্জাতিক সম্মেলনের গৃহীত সিদ্ধান্ত প্রভৃতি  বিষয়গুলো পড়ুন।দুনিয়ার সব খবর রাখতে গেলে অাপনার অযথা সময় নষ্ট হবে।

বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি কৌশল বাংলা

৯.ডাটা, উদ্ধৃতির জন্য একটি হ্যান্ডনোট করুন।পত্রিকা পড়া কিংবা গাইডবই পড়ার সময় যেসব ডাটা ও উদ্ধৃতি অাপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে তা হ্যান্ডনোটে লিখে রাখুন।হ্যান্ডনোট করার সুবিধা হলো একসাথে গোছানো থাকলে ডাটা, উদ্ধৃতি সহজে মনে থাকে ও পরীক্ষার খাতায় লেখা সহজ হয়।

১০.বিগত বছরের ও পরীক্ষায় অাসার মত গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ নিয়ে নিজের জন্য একটি প্রশ্নব্যাংক তৈরি করুন।প্রতিটি বিষয়ের প্রশ্নব্যাংকের জন্য অালাদা খাতা সংরক্ষণ করুন।

বিসিএস লিখিতের জন্য প্রচুর তথ্য মনে রাখতে হয়।এই অল্পসময়ে অসংখ্য তথ্য মনে রাখাটাও খুব কষ্টের।প্রত্যেকেই এজন্য কিছু ইউনিক সিস্টেম ফলো করে।বিভিন্ন বিষয়ের তথ্যসমূহ মনে রাখতে অাপনি নিজেই নিজের জন্য কিছু কৌশল খুঁজে বের করুন।লিখিত প্রস্তুতির সময়  তথ্য সহজে মনে রাখার জন্য অামি কিছু পদ্ধতি অনুসরণ করেছিলাম।পরবর্তী কোন এক লেখায়  তা শেয়ার করার ইচ্ছা পোষণ করছি।
সবাই ভাল থাকবেন।

আল্লাহ হাফেজ।


No comments

Powered by Blogger.