Header Ads

Header ADS

ব্যাংক নাকি বিসিএস? - BCS Exam


bcs_exam

ব্যাংক নাকি বিসিএস?

এই প্রশ্নটা কম পক্ষে কয়েক হাজারবার আমার চোখে পড়েছে। প্রস্তুতির শুরুতেই শিক্ষার্থীরা এই দুশ্চিন্তাতেই পড়ে সব থেকে বেশী। দুই নৌকায় পা দিয়ে নদী পাড় হওয়া যায় না।

তাহলে উপায়?

চোখ বন্ধ করে ( চোখ খুলে আর কি) বিসিএসের প্রস্তুতি নিন।

কারনঃ

১। বিসিএস কে বলা হয়, মাদার অফ অল জব প্রিপারেশান।

২। সরকারী চাকরিতে শুধু বিসিএস এর একটি সুনির্দিষ্ট সিলেবাস আছে।

৩। এই সিলেবাস মোটামুটি আপনার জেনারেল নলেজ তৈরি করে দেবে।( জেনারেল নলেজ মানে সাধারণ জ্ঞান বা বাংলাদেশ, আন্তর্জাতিক না, জেনারেল নলেজ মানে জেনারেল নলেজ , একজন মানুষ হিসেবে আপনার এটা জানা গুরুত্বপূর্ণ কিনা তা ভাবলেই আপনি বুঝতে পারবেন।

৪। বাংলাদেশে অন্যদের বিসিএস সিলেবাস অনুসরণের বাতিকতা। আপনার প্রশ্নকর্তাটি কিন্তু একবার হলেও বিসিএসে বসেছেন বা এর প্রশ্নের ধরণের সাথে ওয়াকিবহাল।

৫। ২০০ মার্কসের পরীক্ষা দেশে সব থেকে বেশি মার্কসের পরীক্ষা। তাই ২০০ মার্কসের প্রস্তুতি আপনাকে অনেক এগিয়ে রাখবে।

তাই ব্যাংক বিসিএস দোটানায় না পড়ে, বিসিএস এর প্রস্তুতি নিন। আপনার সাফল্য কামনা করছি।

এস এম মোস্তফা আব্দুল্লাহ,

একজন বয়স হারানো বিসিএস যোদ্ধা,

( সিনিয়র অফিসার, রূপালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে সুপারিশপ্রাপ্ত)

Sector64 (সেক্টর৬৪)

No comments

Powered by Blogger.