Header Ads

Header ADS

প্রাইমারি সহকারি শিক্ষক ভাইভা অভিজ্ঞতা- Primary Viva Preparation 2022

Primary  Viva Preparation 2022 

প্রাইমারি সহকারি শিক্ষক ভাইভা অভিজ্ঞতা -১৯/০৬/২০২২ ইং

সাইফুলঃ আসবো স্যার?

বোর্ডঃ আসো।

সাইফুলঃ আসসালামুআলাইকুম স্যার।

বোর্ডঃ ওলাইকুম আসসালাম। কোথায় পড়ালেখা করেছো এবং কোন সাবজেক্ট?

সাইফুলঃ সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ।  ব্যবস্থাপনা বিষয়ে।

বোর্ডঃ তোমার কলেজের নাম ইংরেজিতে লিখো এবং পাশে থেকে আরেকজন প্রশ্ন করলো একজন ব্যবস্থাপকের গুন কি কি?

বিসিএস লিখিত পরীক্ষার জন্য বইয়ের তালিকা

সাইফুলঃ  Government  Debendra College.  ব্যবস্থাপকের গুন- সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি, বিচার বিশ্লেষনের ক্ষমতা, যোগাযোগ দক্ষতা ইত্যাদি।

বোর্ডঃ স্বরাষ্ট মন্ত্রীর নাম কি?

সাইফুলঃ জনাব আসাদুজ্জামান খান।

বোর্ডঃ তোমরা যখন দেবেন্দ্র কলেজে পড়েছো তখন তোমাদের কি রকম ক্লাস হইছে?

৪৪তম বিসিএস লিখিত প্রস্তুতি নির্দেশনা

সাইফুলঃ আলহামদুলিল্লাহ্ ভালো স্যার। আমি সপ্তাহে ৫ দিন ক্লাস করেছি। গড়ে ৪ দিন সম্পুর্ন ক্লাস হইছে এবং ১ দিন কলেজে অনুষ্ঠান হইছে। সব মিলিয়ে ভালো ক্লাশ হইছে।।

বোর্ডঃ ইংরেজি একটা খবরের কাগজ দিয়ে পড়তে বললো!!

সাইফুলঃ আমি ৬/৭ লাইন পড়ার পর ঠিক আছে আর পড়তে হবে না।

প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইভা অভিজ্ঞতা

বোর্ডঃ আচ্ছা প্রাইমারিতে শিক্ষকতা করতে হলে তোমাকে তো বাচ্ছাদের নিয়ে থাকতে হবে এবং বাচ্চা হতে হবে, তুমি কি বাচ্ছা হয়ে তাদের সাথে থাকতে পারবে?

সাইফুলঃ হা স্যার পারবো।

বোর্ডঃ বলোতো বর্ণ কয়টা এবং কি কি?

সাইফুলঃ বর্ণ ৫০ টি। স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জন বর্ণ ৩৯ টি।

বোর্ডঃ স্বরবর্ণ গুলো বলোতো দেখি।।

সাইফুলঃ অ, আ, ই, ঈ, উ,ঊ, (এখানে একটা বাদ পড়েছিলো "লি"), এ, ঐ,ও,ঔ।

 বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি -মানসিক দক্ষতা

বোর্ডঃ একটা মনে হয় বাদ পড়লো।।।

সাইফুলঃ স্যার একটু নার্ভাস হয়ে গেছি।।।

বোর্ডঃ নার্ভাস হবে কেনো তোমাকে তো বাচ্চাকাচ্চা নিয়েই থাকতে হবে।।।

বোর্ডঃ ঠিক আছে তুমি আসো।।

সাইফুলঃ স্যারদের সামনে রেখে ~আসসালামুআলাইকুম স্যার।

সব মিলিয়ে আলহামদুলিল্লাহ্ ভালো হয়েছে। মহান সৃষ্টিকর্তা রিজিকে রাখলে ইনশাআল্লাহ্ ভালো কিছু আশা করতেই পারি।

No comments

Powered by Blogger.