Header Ads

Header ADS

প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা - Primary Viva Experience 18.6.22

Primary Viva Experience 18.6.22

 প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা 

তারিখঃ১৮/৬/২০২২
নামঃ মোঃ বোরহান উদ্দিন 
কলেজ: রাজশাহী বিশ্ববিদ্যালয় 
জেলা:  কিশোর গঞ্জ

বোর্ডে ৩ জন ছিলেন। ADC ম্যাম,DPE স্যার, আরেকজন মনে হয় PTI অফিসার।

আমিঃ আসতে পারি স্যার? 

ADC ম্যামঃ আসুন।

আমিঃ ভিতরে ঢুকে সালাম দিলাম।কাগজগুলো dpeo স্যারের হাতে দিলাম।অনুমতি দিলে বসে ধন্যবাদ দিলাম।

ADC ম্যামঃ আপনার নাম কি?

আমিঃ মোঃ বোরহান উদ্দিন। 

বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগ পরীক্ষাঃ কোন বই পড়বেন?

ADC ম্যামঃ আপনার নামের সাথে মিল আছে এমন কিছু বলেন।

আমিঃ আমার নামে একটি উপজেলা আছে বোরহান উদ্দিন। 

 ADC ম্যামঃ সেটা কোন জেলায়?

আমিঃ ভোলা জেলায়।

DPEO স্যারঃ অনার্সের সার্টিফিকেটের দিকে তাকিয়ে বললেন যাক এতক্ষণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন পাইলাম।DPEO স্যার  ADC ম্যামকে ইশারা করে বললেন ম্যাম আমি দুজনেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি।

আমিঃ মুচকি হাসি দিয়ে দুজনের দিকেই তাকালাম। 

ADC ম্যামঃ কিশোরগঞ্জের বাইরে আর কেথায় ঘুরতে গিয়েছেন?

আমিঃ দিনাজপুর, রংপুর।

 ADC ম্যামঃ দিনাজপুর কেন বিখ্যাত? 

আমিঃ সরি ম্যাম এই মুহূর্তে মনে পড়ছে না।

ADC ম্যামঃ চাপাইনবাবগঞ্জের একটি স্থলবন্দর এর নাম বলুন।

আমিঃ সোনা মসজিদ।

ADC ম্যামঃ চাঁপাইনবাবগঞ্জে একজন বীরশ্রেষ্ঠের সমাধি আছে সেটা কার?

আমিঃ রুহুল আমি।পরক্ষণেই বললাম সরি ম্যাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। 

ADCম্যামঃ তারপরেও হয়নি।

 DPEO স্যারঃ কোন হলে ছিলেন? 

আমিঃ সৈয়দ আমীর আলী হল।

DPEO স্যারঃ আমীর আলী, আব্দুল লতিফ,পাশের হলের নাম কি?

আমিঃ এস এম হল।

DPEO স্যারঃ এসএম মানে কি?

আমিঃ শাহ মখদুম। 

 DPEO স্যারঃ  মতিহার হলটা আগের মতই আছে?

আমিঃ না স্যার, সংস্কার করা হয়েছে।

DPEO স্যারঃ হলের পেলাপান গোলা ক্যাফেটোরিয়ার পাশের রাস্তা চলাচল করে এখনো? 

আমিঃ জ্বি স্যার।

DPEO স্যারঃএকটা কাগজ দিয়ে বললেন যা বলি লিখ।

আমিঃ লিখলাম।(এটা হাতের লেখা মিলানোর জন্য)

 PTI স্যারঃ রাজশাহী থাকছ।কয়েকটা আমের নাম বল।

আমিঃ কয়েকটা বলার পর বলল কোথায় বেশি হয়? 

আমিঃ চাঁপাইনবাবগঞ্জ।

ADC ম্যামঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।

আমি ধন্যবাদ দিয়ে চলে আসলাম।( ম্যাম আমার প্রতিটি উত্তর নিয়ে প্যাচাইছেন।লেখায় কোথাও ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।)

আমাকে নিজ জেলা,গান কবিতা এগুলো সম্পর্কে কিছুই জিজ্ঞেস করেনি।

No comments

Powered by Blogger.